গাজীপুর যাচ্ছেন ইসি রাশেদা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৯ এএম, ২৪ মে ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আর মাত্র একদিন বাকি। ইতোমধ্যে ভোটের প্রচারণা শেষ হয়েছে। বৃহস্পতিবার এ সিটি করপোরেশনে মেয়র ও কাউন্সিলর পদে ভোট হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে গাজীপুরের নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। এমন অবস্থায় নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও ম্যাজিস্ট্রেটদের নিয়ে মতবিনিময় সভা করতে গাজীপুর যাচ্ছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।
বুধবার (২৪ মে) সকালে আগারগাঁও নির্বাচন ভবন থেকে গাজীপুরের উদ্দেশে রওনা হওয়ায় কথা রয়েছে তারা।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কঠোর অবস্থানে ইসি। নির্বাচন ঘিরে শুরুর দিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মন্ত্রী, এমপিদের সতর্ক করা এবং নৌকার প্রার্থীকে তলবের মধ্য দিয়ে তা সামলে নিয়েছে। তবে, স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের প্রচারে বাধা ও হামলার অভিযোগ উঠেছে।
নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো। ভোটের দিন ফলাফল ঘোষণা পর্যন্ত এ পরিবেশ বজায় থাকবে বলে আশা করি। নির্বাচন পরিস্থিতি কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে। সিসি ক্যামেরায় ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। বিশৃঙ্খলার অপচেষ্টা করা হলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে ভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠু হতে ৫৭টি ওয়ার্ডে ম্যাজিস্ট্রেট থাকবে ৭৬ জন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও থাকবে। এ ছাড়া বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টিম মাঠে থাকবে।
উল্লেখ্য, গাজীপুর নির্বাচনে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ৪৮০টি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। প্রতি কেন্দ্রে রয়েছে সিসি ক্যামেরা।
গাজীপুর নিটি নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। তাদের মধ্যে পুরুষ ৫ লাখ ৯২ হাজার ৭৬২, নারী ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৮ জন। নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা ১০ হাজার ৯৭০ জন। প্রিসাইডিং অফিসার ৪৮০, সহকারী প্রিসাইডিং অফিসার ৩৪৯৭ এবং পোলিং অফিসার ৬৯৯৪ জন।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







